Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৩:০৯ পিএম

সিদ্ধিরগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ইউএসবি নামক একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে র‌্যাব- ১১।  এ সময় তল্লাশি চালিয়ে কুরিয়ার সার্ভিসের একটি ঝুটের বস্তার ভিতর থেকে চারশত বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

 

আটক ইউসুফ নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা ছৈয়দ পুর আলামিন নগর এলাকার বাসিন্দা। র‌্যাব-১১’র উপ অধিনায়ক রেজাউল করিমের নেতৃত্বে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালিত হয়।  

 

ঘটনাস্থল থেকে র‌্যাব-১১’র উপ অধিনায়ক রেজাউল করিম জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন