Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে করোনায় প্রথম মৃত্যু, দাফন করা মৃত রহিমের করোনা শনাক্ত

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১০:৫৫ এএম

সোনারগাঁয়ে করোনায় প্রথম মৃত্যু, দাফন করা মৃত রহিমের করোনা শনাক্ত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে করোনার উপসর্গ নিয়ে শনিবার রাতে মারা যাওয়া মো. রফিকুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৪০) এর সংগৃহিত নমুনা করোনা পজিটিভ এসেছে। উপসর্গ নিয়ে আব্দুর রহিম শনিবার মারা গেলে করোনায় মারা গেছেন এমন খবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে মৃত ব্যক্তির লাশের পাশে কেউ যাননি। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশ দাফনের ব্যবস্থা করেন ।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পলাশ কুমার সাহা জানান,  করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুর রহিমের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে। আমার হাতে সেই রিপোর্ট এসে পৌঁছেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন এমন ভাবনা থেকেই তার পরিবার ও মরদেহের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছিলাম। জানাযা ও লাশ দাফনের সময় হাতে গোনা ৬/৭ জনের বেশি ছিলেননা। মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। সোনারগাঁয়ে করোনা সংক্রান্ত প্রথম কনফার্মড মৃত্যু এটি। 

 

আব্দুর রহিমে মরদেহ দাফনের ব্যাপারে পরিবারের বরাত দিয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানিয়েছিলেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের আব্দুর রহিম নামের এক ব্যক্তি গত ১২ দিন যাবত জ্বর,শ্বাস কষ্ট ও গলা ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। এমন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যায় । মৃত ব্যক্তির করোনা ভাইরাস হয়েছে এমন ভয়ে লাশের পাশে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর কেউ যাচ্ছেন না। এমন খবর পেয়ে সকালে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ব্যবস্থা করা হয়। তার পরিবারের লোকজনকে হোম কোরেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন