প্রবাসী মনিরের নিজ উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ থানার বারদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায়-দরিদ্রদের মাঝে (চাউল, তেল, ডাল, আলু ও সাবান) ত্রাণ বিতরণ করা হয়েছে। ওই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মনির হোসেনের নিজ উদ্যোগে ২শ’ জন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে চেঙ্গাকান্দি দরিশাপাড়া মনির হোসেনের বাড়ি থেকে এ ত্রান বিতরন করা হয়। দীর্ঘ দিন যাবৎ করোনা ভাইরাসের কারণে অনেক সচল পরিবারও অনাহারে দিন কাটাচ্ছে।
বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর, রিক্সা ও ভ্যান চালকদের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছে। সরকারী সহযোগীতা সকল পরিবারে পৌঁছানোর কথা থাকলেও তারা ত্রান পাচ্ছে না।
ফলে মহা বিপাকে পরেছে খেটে খাওয়া মানুষ। তাই এ সকল লোকদের চিহ্নিত করে মনির হোসেনের ছোট ভাই কবির হোসেন এবং দেলোয়ার হোসাইনকে সাথে নিয়ে প্রায় ২শ’ জনের একটি লিষ্ট করে ত্রাণ বিতরণ করেন।
মনির হোসেন হৃদয়বান ব্যক্তি, উনি অনেকদিন ধরে গরীব পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন এবং ত্রাণ বিতরণ কালে মনিরের সাথে ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


