Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:৫৬ পিএম

কুতুবপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সার্বিক দিক নির্দেশনায় সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে  উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসাবে বিভিন্ন শ্রেনীর জনগনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

সোমবার ( ২০ এপ্রিল )  কুতুবপুর ইউনিয়নে ১৫২৫ পরিবারের মধ্যে ওয়ার্ড ভিত্তিক এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ‌। পর্যাক্রমে এ ত্রান সামগ্রী প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে ।

এ সময়ে ত্রাণ সামগ্রী  বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও কুতুবপুর ইউনিয়নের তদারকি (ট্যাগ) অফিসার  মোঃ বেলাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন