শাহ নিজামের মায়ের মৃত্যুতে হাসান’র শোক : কোরআন খতম, দোয়া
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এর মা’য়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন, সিদ্ধিরগঞ্জ আটি ওয়াবদা কলোনির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদুল হাসান।
সোমবার (২০ এপ্রিল) রাতে ব্যবসায়ী হাসান জানান, তিনি মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে আজ নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে কোরআন খতম মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এর মা বার্ধক্যজনিত কারণে (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না নিল্লাহে রাজেউন)।
শাহ্ নিজাম জানান- “আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।
আমি সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আপনারা আমার মায়ের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করবেন।


