কাউন্সিলর ফারুকের উদ্যোগে নাসিক ১নং ওয়ার্ডে মশক নিধন অভিযান
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৮:২৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে করোনা পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমন রোধে ওয়ার্ডবাসীকে মশার উপদ্রপ থেকে রক্ষা করতে মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুকের উদ্যোগে।
সোমবার (২০ এপ্রিল) বিকালে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কাউন্সিলরের নিজস্ব কর্মী দিয়ে ফগার মেশিনের মাধ্যমে এ মশার ঔষধ স্প্রে করা হচ্ছে।
নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক জানান, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সারা বিশে^র ন্যায় আমাদের বাংলাদেশেও তা ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে মশার উপদ্রপও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর সংক্রমন থেকে রক্ষা করতে আমার নিজস্ব উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে। তা প্রতিদিনই অব্যাহত থাকবে।


