Logo
Logo
×

নগরের বাইরে

২২৪ জন ঠেলা শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী দিলেন শ্রমিক নেতা পলাশ

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৩০ পিএম

২২৪ জন ঠেলা শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী দিলেন শ্রমিক নেতা পলাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনার প্রাদুর্ভাবে কাজে যেতে না পেরে অসহায় অবস্থার মধ্যে পড়া ঠেলাগাড়ি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ। 

 

রোববার (১৯ এপ্রিল) রাতে আলীগঞ্জ লেবার হলে কর্মহীন হয়ে পড়া ঠেলাগাড়ি শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও লবণ।
 

কাউছার আহমেদ পলাশ বলেন, করোনা মোকাবেলার এই সময়টায় অনেকে বেকায়দায় পড়েছে। বিশেষ করে শ্রমিকরা। তাই রিকশা চালক, অটো চালক, লোড আনলোড শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, দিনমজুর, সাধারণ শ্রমিক, ট্রাক চালকসহ বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আজ নারায়ণগঞ্জ জেলা  ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন  (রেজিঃ নং ঢাকা ৪০৪২) এর কর্মহীন অসহায় ঠেলাগাড়ি শ্রমিকদের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষের পাশে এভাবেই সহযোগিতার হাত বাড়ানো অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন