Logo
Logo
×

নগরের বাইরে

এহেসান পরিবারের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করছেন শ্রমিক নেতা পলাশ

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:১২ পিএম

এহেসান পরিবারের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করছেন শ্রমিক নেতা পলাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এহেসান পরিবারের মাধ্যমে অসহায় কর্মহীন এমন অগণিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ। 

 

 রোববার (১৯ এপ্রিল) এমন কয়েক’শ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন তিনি। 

 

এব্যাপারে কাউছার আহমেদ পলাশ বলেন, এটি একটি নিয়মিত কার্যক্রম। করোনা ভাইরাসকে মোকাবেলা করছে পুরো বিশ^। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশ করোনা ভাইরাসকে মোকাবেলা করছে। এই অবস্থায় দেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সে কাজটি করছে এহেসান পরিবার। আমি এহেসান পরিবারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই অসহায়-কর্মহীন মানুষের পাশে দাঁড়াচ্ছি। যারাই আসছে তাদেরকেই খাদ্যসামগ্রী তুলে দেয়া হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন