বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মচারী করোনায় আক্রান্ত
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৯:২৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ওয়ার্ড বয় সবুজ ও কর্মচারী হাসানের করোনা পরীক্ষা করালে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আব্দুল কাদের।
তিনি যুগের চিন্তাকে জানান, আক্রান্ত দুই জন কয়েকদিন যাবত অসুস্থ্য বোধ করায় তাদের নমুনা সংগ্রহ করা হয়। এতে তাদের কোভিড-১৯ রেজাল্ট পজিটিভ এসেছে। তারা দুইজন বর্তমানে তাদের বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এখন তারা সুস্থ্য আছেন। হাসপাতালে অন্য কেউ আপাতত করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা নেই।


