Logo
Logo
×

নগরের বাইরে

আদমজী বিহারী ক্যাম্পে ত্রাণের অপেক্ষায় ২৪’শ পরিবার

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৮:২০ পিএম

আদমজী বিহারী ক্যাম্পে ত্রাণের অপেক্ষায় ২৪’শ পরিবার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডস্থ আদমজী বিহারী ক্যাম্পে ত্রান সামগ্রী পাওয়ার অপেক্ষায় দিন গুণছে ২৪’শ পরিবার। এক সপ্তাহ আগে সিটি কর্পোরেশন কর্তৃক পরিবারগুলোর তালিকা নেওয়া হলেও এখনও পর্যন্ত কোন ধরণের খাদ্য সামগ্রী ক্যাম্পটিতে পৌছেনি বলে জানিয়েছেন ক্যাম্পের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন। ইতিমধ্যে ঐ ক্যাম্পের পরিবারের সদস্যরা ত্রাণের দাবিতে চেয়ারম্যানের মুখোমুখিও হয়েছে। বর্তমানে পরিবারগুলোর চাপের মুখে রয়েছেন ক্যাম্পটির চেয়ারম্যান।

 

আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা হাসান খান জানান, দেশের বিভিন্ন স্থানে সরকারী ত্রান পৌছেছে বলে আমরা শুনতে পেরেছি। আমাদের ক্যাম্পে এতগুলো পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত কোন ধরনের সহায়তা পায়নি। আমাদের কোন কাজও নেই। লকডাউনের কারণে এবং সরকারী নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটিতে আমরাও কর্মহীন সময় পার করছি। 

 

আরেক বাসিন্দা মাসুম হায়দার একই সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমাদের এ অসহায় পরিবারগুলোর প্রতি কেউ সহায়তার হাত বাড়িয়ে দিন। দেশবাসীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। সব কষ্ট সহ্য করা গেলেও ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায়না।

 

এ বিষয়ে কথা হলে আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন জানান, সিটি কর্পোরেশন আমাদের ক্যাম্পের ২৪’শ পরিবারের তালিকা নিয়েছে প্রায় ৫/৬ দিন আগে। যদি সেখান থেকে কিছু আসে, সে অপেক্ষা রয়েছি। এছাড়া স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবগত করলে তিনি নিজ দায়িত্বে ব্যক্তিগতভাবে ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবেন বলে জানিয়েছেন। এর মধ্যে আজ (রোববার) দুপুরে ৭’শ পরিবারে খাবার (৫ কেজি চাল ও আধা কেজি মশুর ডাল) পাঠিয়েছেন। বাকীটা আগামীকাল পাঠানোর কথা। কাউন্সিলর কর্তৃক খাদ্য সামগ্রী ঘরে ঘরে বিতরণ কার্যক্রম চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন