রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের গাউছিয়া এলাকাটি এখন ছিনতাইকারীদের উপদ্রুপ বৃদ্ধি পাওয়ায় পথচারীরদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই ছিনতাই ঘটছে বেলে জানা গেছে। এলাকাবাসী জানান ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার বলাইখা এলাকায় ছিনতাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।
ভুক্তভোগিরা জানান, টেক বলাইখার এলাকার সিদ্দিকের ছেলে বাবু (৩০), সালামের ছেলে মামুন (২৮) ও নাছির উদ্দিনের ছেলে কেল্লা (৩০)।
দীর্ঘদিন যাবত এই এলাকায় ছিনতাই ও অপহরন করে পথচারীদের ধরে নিয়ে জিম্মি করে ও তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে নেয়।
এই ছিনতাইকারীরা নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছে কেল্লার বাড়ির পাশে মহিউদ্দিনের পরিত্যক্ত বাড়িটি। এই বাড়িটি বেছে নিয়েছে তারা র্টসালসেল হিসাবে।
এখানে এনে পথচারীদের ধরে এই ছিনতাইকারীরা রাস্তা থেকে পথচারীদের ধরে নিয়ে এই র্টচারসেলে রাখে এবং সেখানে রেখেই তারা মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছে বলে গোপন সুত্রে জানা যায়।
জানা যায় মহাসড়কের পাশেই অনিক গার্মেন্টস ফ্যাক্টরী অবস্থিত। এই গার্মেন্টেসের শ্রমিকরা বেতন পাওয়ার পরই ছিনতাইকারীর দল বেশী বেপোয়ারা হয়ে উঠে। কোন ক্রমেই রোধ করা সম্ভব হচ্ছেনা।
এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির পুলিশ জানায় ঘটনাটি শুনেছি আমরা এই চক্রটি ধরার চেষ্টা অব্যাহত আছে।


