Logo
Logo
×

নগরের বাইরে

করোনাভাইরাস ঝুঁকিতে রূপগঞ্জের গাউছিয়া!

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৫:৫৫ পিএম

করোনাভাইরাস ঝুঁকিতে রূপগঞ্জের গাউছিয়া!
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের গাউছিয়া তাঁতবাজার ও আব্দুর হক কাঁচাবাজার করোনাভাইরাস ঝুঁকিতে সবচেয়ে বেশি। রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টায় তাঁতবাজারের কাঁচাবাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র। 

হাজার হাজার মানুষ এখানে ভীড় জমিয়ে জটলা বেঁধেছে। এসকল মানুষগুলোর মধ্যে কোন সামাজিক দুরত্ব নেই। তাঁতবাজার ও আব্দুল হক মাছ বাজারে ঢুকারতো কোন উপায়ই নেই। 

মানুষে মানুষে এখানে এমনভাবে জটলা বাঁধেছে যে ভেতরে ঢুকার মত কোন উপায় নেই। তবে পুলিশ জটলা ছাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের কোন গাফলেতি নেই। 

তারা লাঠি চার্জ করেও সরাতে হচ্ছে। এমনে পারছেনা। তবে ১১টার পর থানা পুলিশ এসে ঝটিকা অপারেশন করেন। তাদের অপরাশেন চালানোর পর মানুষের জটলা ভেঙ্গে যায়। 

এ ব্যাপারে কথা হয় রূপগঞ্জ থানার ওসি মাহমুদুর হাসানের সাথে। তিনি বলেন আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে দুরত্ব সৃষ্টি করতে। কিন্তু পারছিনা। আমরা বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হচ্ছে। 


আমরাতো প্রতিদিন এভাবে থানা থেকে এসে মানুষকে সরাতে পারিনা। মানুষের মধ্যে সচেতনতা আসতে হবে। করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদের সর্তক হতে হবে। 

তবে আর একটা উপায় আসে এই মানুষের জটলা কমাতে হলে এই বাজারটি এখান থেকে সরিয়ে ফাঁকা কোন জায়গায় বাজার দিলে হয়তো এর সমাধান আসতে পারে। 

তবে এ ব্যাপারে উপর মহলের নির্দেশ পেলে হয়তো আমরা সেটা করতে পারবো। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন