রূপগঞ্জে ২২’শ পরিবারের মাঝে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২২‘শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক শাহীন মালুম।
কেন্দ্রীয় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের নির্দশনায় এবং রূপগঞ্জের এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক) এর আহবানে সাড়া দিয়ে রবিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, কাজীরবাগ, রঘুরামপুর, কুলিয়াদী ও লক্ষা শিমুলিয়া এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ইউপি সদস্য বাবুল মালুম, আজিজুল মালুম, দুলাল মালুম প্রমুখ।


