স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : ফতুল্লা থানা পূজা পরিষদ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য অরুণ চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল ।
রোববার ( ১৯ এপ্রিল ) এক শোক বার্তায় রঞ্জিত মন্ডল অরুণ দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন । এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান । তার স্ত্রী ও ছেলে অসুস্থ্য অবস্থায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন । তার পরিবারের জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেন তিনি।
গত শনিবার ( ১৮ এপ্রিল ) সকাল ১০টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেন অরুণ দাস ।
প্রসঙ্গত, গত ১ সপ্তাহ আগে লালপুরের বাসিন্দা ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি অরুন চন্দ্র দাস, তার স্ত্রী ও ছেলে অসুস্থ্য অবস্থায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয়। তার স্ত্রী ও ছেলেও হাসপাতালে ভর্তি আছেন।


