Logo
Logo
×

নগরের বাইরে

বারদী ইউনিয়নে লায়ন বাবুলের ত্রান সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পিএম

বারদী ইউনিয়নে লায়ন বাবুলের ত্রান সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের গৃহবন্দি হয়ে যাওয়া কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।

 

রোববার ( ১৯ এপ্রিল ) সকালে দেশের চলমান সংকট মোকাবেলায় বারদী ইউনিয়নের গোয়ালপাড়া, আলমদী, চেঙ্গাকান্তিসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ।

 

এ বিষয়ে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছে।

 

ইতিমধ্যে সারাদেশ লকডাউন ঘোষণা করা হয়েছে । এমন পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের পরিবার গুলো।

 

তিনি আরও বলেন, সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বারদী ইউনিয়নের এসকল পরিবার গুলোর পাশে এসে দাঁড়িয়েছি । আশাকরি কোন অসহায় মানুষ অনাহারে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

 

দেশের এ চলমান সংকট মোকাবেলায় নিম্ন আয়ের  হতদরিদ্র অসহায় মানুষ গুলোর পাশে সকলের উচিত পাশে এসে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান করছি ‌।

Attachments area

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন