Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীর পরকীয়ায় রাজুকে হত্যা, পরিবারের দাবি

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০১:১১ এএম

স্ত্রীর পরকীয়ায় রাজুকে হত্যা, পরিবারের দাবি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : রূপগঞ্জে কুষ্টিয়া হালসার যুবক শামীম সুলতান রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তাদের মতে স্ত্রী ঈশিতার পরকীয়ায় রাজুকে হত্যা করা হয়েছে। 


এ ঘটনায় তার বিচার চেয়ে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছে রাজু পরিবার। নিহত রাজু কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা বাজারের মো: ফজলুর রহমানের ছেলে।

 

জানা যায়, গত ১০ এপ্রিল নারায়নগঞ্জের রুপগঞ্জ রাজউকের নির্মাণাধীন পূর্বাচল ১৮ নম্বর সেক্টরের ৪৫ নং ব্রীজের রেলিং থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

 

ওইদিন সকালে সেখানে গরু চরাতে গেলে তারা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। রুপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

নারায়নগঞ্জ জেলা পুলিশের সার্কেল এএসপি মাহিন ফারাজী জানান, ওইদিন পুলিশ লাশ উদ্ধার করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র পান। 

 

সেই পরিচয় অনুযায়ীই নিহতের আত্মীয়স্বজনদের কাছে সংবাদ পাঠানো হয়। পরে নিহতের আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

নিহত শামীম সুলতান রাজু, ঢাকা মিরপুর কাফরুল থানার উত্তর কাজী পাড়ার রুহুল আমিনের ছেলে ইসমাঈলের মালিকানাধীন একটি মেসে ভাড়া থাকতেন।

 

তিনি আর আর এফ নামীয় একটি প্রতিষ্ঠানে অর্থনৈতিক বিভাগের প্রধান হিসাব কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন।  তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে কয়েকটি প্রতিষ্ঠানে কাজও করেন। বিদেশী সংস্থার সাথে আউট সোর্সিং কাজও করেন।

 

নিহত রাজুর পিতা-মাতার দাবী, তার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দূষ্কৃতকারীরা। তার স্ত্রী এর সাথে জড়িত থাকতে পারে বলে অীভযোগ করেন তারা।

 

রাজুর পরিবারের মতে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত ইছাহক আলীর কন্যা ইশিতার সাথে রাজুর গত ২০১৭ সালের ২২শে অক্টোবর বিয়ে হয়। 

 

বিয়ের সময় ইশিতা কুষ্টিয়ার একটি ম্যাটসে অধ্যানরত ছিলো। স্বামী শামীম সুলতান রাজু তাকে সকল সহযোগিতা দিয়ে পাশ করিয়ে স্ত্রীকে ঢাকায় নেন।

 

ঢাকায় গার্মেন্টস বিভাগে চিকিৎসক হিসেবে চাকুরী দেন স্বামী রাজু। চাকুরী দেয়ার পর থেকে স্ত্রীকে নিয়ে বিভিন্ন সমস্যা শুরু হয় । অবাধ্য হয়ে যায় স্ত্রী ইশিতা। 

 

পরকীয়া সম্পর্কের কারণেই তার সন্তান শামীম সুলতান রাজুর সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতো। এরপর ওই মেয়েটিই তাকে ডিভোর্স দেয়। 


তারপর আবার তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, চলাফেরা করে। রাজুর পরিবারের দাবী ওই কুচক্রী মেয়েটিই তাকে চক্রান্ত করে হত্যা করেছে।

 

রাজুর পিতা মো: ফজলুর রহমান জানান, রাজুর লাশের শরীরে এসিডের দাগ, পায়ে- পিঠে, বগলে পিটানোর জখম। মুখের এক সাইডে আঘাতের চিহৃ। একটি হাত ভাঙা। 

 

ঝুলন্ত লাশের ছবিতেও একটি হাত বাঁকা দেখা যাচ্ছে। লাশ ধোয়ানোর পরও হাতটি ভাঙায় ছিল। পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতেই প্রমাণিত হয়, তাকে হত্যা করা হয়েছে।

 

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরিদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন, দাঁতগুলো ভাঙা ও একটি হাঁত ভাঙা পাওয়া গেছে। তবে লাশের পোষ্টমর্টেম রিপোর্ট পেলেই পুরোপুরিভাবে বিষয়টি বলা যাবে ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে এ ঘটনাটি হত্যা না, আত্মহত্যা তা নিয়ে স্থানীয়-জাতীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার চান শামীম সুলতান রাজুর পরিবার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন