Logo
Logo
×

নগরের বাইরে

ফেনসিডিলসহ সিরাজ মন্ডলের ট্যাঙ্কলড়ী আটক, গ্রেফতার ২

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১২:১০ এএম

ফেনসিডিলসহ সিরাজ মন্ডলের ট্যাঙ্কলড়ী আটক, গ্রেফতার ২

ফাইল ছবি

Swapno

যুগের চিন্তা রিপোর্ট : বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের একটি ট্যাংকলড়ী ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।

 

এ সময় ট্যাংকলড়ী চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ। আটকরা হলেন চালক আমিনুল ও সুমন। এ সময় ট্যাংকলড়ী থেকে ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। 

 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ব্রিজের আগে ক্রস (ঈদগাঁও) নামক স্থানে পুলিশের চেক পোস্টে ওই ট্যাঙ্কলড়ী তল্লাশী করে ওই ফেন্সিডিল জব্দ করা হয়।  এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।  চেক পোস্টে দায়িত্বরত দাউদকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) মো: সফর উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। 


উপ পরিদর্শক (এসআই) মো: সফর উদ্দিন জানান, ট্যাঙ্কলড়ী থেকে আমিনুল ও সুমন নামে দুইজনকে আটক করা হয়। এই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। জব্দকৃত ট্যাঙ্কলড়ীটি সিদ্ধিরগঞ্জের এক সাবেক কাউন্সিলরের। তার নাম সিরাজুল ইসলাম মন্ডল। জ্বালানী তেল সরবরাহের অন্তরালে এই ট্যাঙ্কলড়ী মাদকদ্রব্য পাচার কাজেও ব্যবহার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন