সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এর মা‘য়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ সোনামিয়া স্টেডিয়ামের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মো.আনিসুর রহমান। এবং তার মা‘য়ের আত্নার মাগফেরাত কমনা করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এর মা‘ বার্ধক্যজনিত কারণে (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না নিল্লাহে রাজেউন)।
শাহ্ নিজাম জানান- “আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আপনারা আমার মায়ের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করেন”।


