Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে তিনমাসের শিশুসহ আরো চারজন করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৭:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে তিনমাসের শিশুসহ আরো চারজন করোনায় আক্রান্ত
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩ মাসের শিশুসহ একদিনে আরো ৪’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নাসিক ৬নং ওয়ার্ডে দু’জন মা ও শিশু এবং ৮নং ওয়ার্ডে দু’জন পুরুষ। এদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ^শুর করোনায় আক্রান্ত হওয়ায় চাঁদপুর থেকে এক নারী তার শিশু বাচ্চাসহ পালিয়ে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে আসেন। বিষয়টি জানতে পেরে প্যানেল মেয়র-২ ও স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান ওই দিনই স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়িটি লকডাউন করে দেয় এবং তাদের দু’জনসহ পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেন। শনিবার (১৮ এপ্রিল) মা ও শিশুর রিপোর্ট পজিটিভ আসে এবং বাকি দু’জনের নেগেটিভ আসে। 

 

অন্যদিকে নাসিক ৮নং ওয়ার্ডে আরো দুজন রোগী শনাক্ত হয়েছে। নতুন আইলপাড়া এলাকায় পূর্বের আক্রান্ত এক ব্যাক্তির নিকট আত্বীয় একজন পুরুষ। এছাড়া আরো একজন পুরুষ আক্রান্ত হয়েছে এই ওয়ার্ডে। 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার  জানান, সিদ্ধিরগঞ্জে নতুন করে আরো ৪’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ৩ মাস বয়সের শিশু, একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্তদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন