স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ তায়েব (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী ১০তলা বিল্ডিং এর ৯তলা থেকে পুলিশ এ মরদেহটি উদ্ধার করে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে আদমজী কবরস্থানে দাফন করা হয়। তৈয়ব ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
তৈয়বের খালু মিনাল শেখ জানায়, মোবাইলে গেমস খেলা নিয়ে খালাত ভাইয়ের সাথে অভিমান করে তৈয়ব নিজেই এ ঘটনাটি ঘটিয়েছে। তৈয়ব ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে ২৬ পারা কুরআন মুখস্ত করে ছিল। করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় সে খালার বাসায় বেড়াতে আসে। তৈয়বের মার সাথে তার বাবার ছোট বেলায় ডির্ভোস হয়ে যায়। বাবা অন্যত্র বিয়ে করার পরে মারও আরেক জনের সাথে বিয়ে হয়। তৈয়বকে তার খালা ৯ মাস বয়স থেকে লালন পালন করছে। বড় হলে ওর বাবা মোহাম্মদপুরের এক মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করিয়ে দেয়। খালার কদমতলীর বাসায় শুক্রবার বিকালে ছোট খালাত ভাইয়ের সাথে মোবাইল গেমস খেলা নিয়ে অভিমান হয়।
তিনি আরো জানায়, তৈয়ব বারান্দায় একটি বেঞ্চে মাঝে মাঝে বসে থাকত। বিকালে আছর নামাজ পড়ে ওর খোঁজ করি। দেখি বারান্দা থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করি । দরজাও ভাঙ্গতে পারছিলাম না। পরে অন্য বিল্ডিং থেকে দেখা যায় গামছা পেঁচানো রেলিংয়ের সাথে তৈয়ব ঝুলে আছে। থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে । খবর পেয়ে ওর মাও আসে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে আদমজী কবর স্থানে তাকে দাফন করা হয়। ওর বাবা খবর পেয়েও লকডাউনের কারণে মোহাম্মদপুর থেকে আসতে পারে নাই ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ দৌলা জানায়, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের ময়না তদন্ত করা হযেছে। ধারণা করা হচ্ছে মোবাইলে গেমস খেলা নিয়ে খালাত ভাইয়ের সাথে রাগ অভিমান করে ঘটনাটি ঘটিয়েছে।


