বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৪৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৬:০১ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : সামাজিক দূরত্ব বজায় রেখে বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহামারী করোনা র্দূযোগে বিপর্যস্ত হত দরিদ্র, দুঃস্থ ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল (শনিবার) বেলা ১১টায় উপজেলার ফরাজিকান্দা এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের আয়োজনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে প্রায় ৪৫০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী উপহার বিতরণকালে আওয়ামীলীগ নেতা কাজিম উদ্দিন প্রধান বলেন, করোনা ভাইরাস কারনে বন্দরে সাধারন দিনমজুররা কর্মহীন হয়ে পরেছে। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার কারনে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের একটু সহযোগিতা তাদের মুখে হাসি ফুটে উঠবে। আপনারা সবাই অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসুন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শাহীন তাহেরী সিনহা, সুমন প্রধান, রাশেদ, সাঈদ, পারভেজ, শরিফ, রাজিব, লাখিম প্রমুখ।


