রূপগঞ্জে করোনায় মৃতদের দাফন করবে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০২:১৬ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের ” এক ঝাঁক যুবক।
উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মো: সাইদুর রহমানের উদ্যোগে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন “এর সদস্যরা করোনায় আক্রান্ত রোগীরা মৃত্যুবরন করলে তাদের স্বেচ্ছায় দাফনের করে দিবেন।
করোনার মৃত ব্যক্তির দাফন কাফনের সকল দায়িত্ব নেবে এই স্বেচ্ছা সেবী দল। শুক্রবার সকলের উৎসাহে পিপিই পড়ে একদল স্বেচ্ছাসেবী দল আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দিয়েছেন।
সদস্যরা জানান, কায়েতপাড়াকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাড়াতে, করোনায় কোন রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগীতা করা হবে। আর যদি কোন লোক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে তাহলে তাদের দাফন কাফনের দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল।
তাদের একটাই স্লোগান করোনায় হতাশ হবেন না, ভয়ে ভীত হবেন না, ঘরে থাকুন, ঘন ঘন হাত ধৌত করুন, নিজে নিরাপদে থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগীতা করুন। কোন সমস্যা গোপন না রেখে আমাদের স্বেচ্ছাসেবী দলকে ডাকুন। এই দল সদা প্রস্তুত আপনাকে সেবা দিতে। সাহস রাখুন এই দল আছে আপনার পাশে।
তারা আরো জানায়, আজকে টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জনগণের মাঝে সচেতনতা তৈরি করে ৭নং ওয়ার্ডয়ের বাজার ও মহল্লা ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকানপাট সম্পুর্নভাবে বন্ধ করতে পেরেছি । এতে অত্র এলাকার বাসিন্দারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছে ।
স্বেচ্ছাসেবী দলের প্রধান উদ্দোক্তারা হলেন, সাইদুর রহমান , নাসির, শাহিন খান এবং সহযোগীরা হলেন, এস আলম, আনিস খাঁন, আঃ সাত্তার,লাভলু, রূপম, আমিনুল, আমির, খোরশেদ, এবং আরো অনেকে । এই কর্মসূচি করোনা সংক্রমণ সম্পুর্ন শেষ না হওয়া পর্যন্ত চলবে ।


