Logo
Logo
×

নগরের বাইরে

করোনায় ফতুল্লা পূজাউদযাপন পরিষদের সেক্রেটারি অরুণ চন্দ্রের মৃত্যু

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৫৩ পিএম

করোনায় ফতুল্লা পূজাউদযাপন পরিষদের সেক্রেটারি অরুণ চন্দ্রের মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পূজা পরিষদ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি আছেন অরুণ চন্দ্রের স্ত্রী ও ছেলে।

 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি উত্তম সাহা।

 

উত্তম সাহা জানান, গত ১ সপ্তাহ আগে লালপুরের বাসিন্দা ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি অরুন চন্দ্র দাস, তার স্ত্রী ও ছেলে অসুস্থ্য অবস্থায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ১০টায় করোনায় অরুণ চন্দ্র দাসের মৃত্যু হয়। তার স্ত্রী ও ছেলেও হাসপাতালে ভর্তি আছেন। অরুণ চন্দ্র দাসের মরদেহ দাহের প্রস্তুতি চলছে। 

 

তিনি জানান, অরুণ চন্দ্র দাসের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ  জেলা ও মহানগর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার স্ত্রী ও ছেলে যারা চিকিৎসাধীন আছেন তার জন্যও সকলের আশির্বাদ কামনা করি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন