Logo
Logo
×

নগরের বাইরে

কচুরীপানার সাথে ভেসে এলো মানুষের কঙ্কাল

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৯:১২ পিএম

কচুরীপানার সাথে ভেসে এলো মানুষের কঙ্কাল
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর এলাকায় একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় গোপালদী বাজারের পাশে নদীর পারে কচুরীপানার সাথে কঙ্কালটি পাওয়া যায়।

 

গোপালদী ফাঁড়ির ওসি মো: কুতুবউল আলম জানান, কঙ্কালটি নদীতে কচুরীপানার সাথে ভেসে আসে। স্থানীয়দের চোখে পড়ায় তারা পুলিশে খবর দেয়। সন্ধ্যা ৬ টা নাগাদ কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

কঙ্কালটি পুরুষ নাকি মহিলার তা বোঝা মুশকিল। মাথার খুলি, বুকের পাজর মেরুদন্ড ও হাত পা এর সাদা হাড়গোর রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন