Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক মো: আল আমিনের উদ্যোগে ত্রান ও নগদ অর্থ বিতরণ

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৮:৫২ পিএম

সাংবাদিক মো: আল আমিনের উদ্যোগে ত্রান ও নগদ অর্থ বিতরণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : প্রানঘাতি করোনার মোকাবেলায় গৃহবন্ধি কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে  সোনারগাঁয়ে সাংবাদিক মো: আল আমিনের উদ্যোগে ত্রান ও নগদ অর্থ সহায়তা পেল শতাধিক পরিবার। 

শুক্রবার (১৭ মার্চ) বিকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন বাংলাভিশনের সোনারগাঁও প্রতিনিধি মো. আল আমিন শতাধিক অসহায় পরিবারকে চাল, ডাল, আটা, আলু, পেয়াজ ও লবনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

ত্রান সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিক মো: আল আমিন নিজ তহবিল থেকে শতাধিক পরিবারকে নগদ ২০০শত টাকা করে প্রদান করেন।

জানা যায়, সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ এলাকায় মহামারী করোনা ভাইরাসের পার্দূভাবে কর্মহীন হয়ে পড়া সাধারন শ্রমজীবি মানুষ ও নিম্মবিত্ত অসহায় পরিবারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী না থাকায় ছেলে ও মেয়ে নিয়ে নিদারুন কষ্টে দিন যাপন করছেন তারা। 

করোনার পার্দূভাবে কর্মহীন মানুষের কষ্টের কথা চিন্তা করে ত্রান সহায়তার পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক মো: আল আমিন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঙ্গে যোগাযোগ করলে তিনি র্অধশতাধিক অসহায় পরিবারের জন্য ত্রান সামগ্রী ব্যবস্থা করে দিয়েছেন। 

ত্রান সহায়তার পাশাপাশি সাংবাদিক আল আমিন নিজ উদ্যোগে শতাধিক পরিবারকে নগদ ২০০শত টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন।

ত্রান সহায়তা ও নগদ অর্থ পাওয়া ছমিরুন বিবি (৬৫) আক্ষেপ করে বলেন, ভোটের সময় হইলে চেয়ারম্যান, মেম্বারেরা খালি ভোট চাইতে আইয়ে। আমরা না খাইয়া থাকলেও আর কোন খবর রাখেনা। 


উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিয়ার মাসুম ও সাংবাদিক মো: আল আমিন অনেক ভালা, খাওনের লগে আবার টেহাও (টাকাও) দিছে। 

আমি মাসুম ও আল আমিনের লইগা প্রাণ ভরে দোয়া করি। তারা যেন মানষের ভাল কাজ করতে পারে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন