Logo
Logo
×

নগরের বাইরে

নয়াপুর বাজারে সাপ্তাহিক দুই হাটে সামাজিক দূরত্বের তোয়াক্কা নেই 

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৮:২৭ পিএম

নয়াপুর বাজারে সাপ্তাহিক দুই হাটে সামাজিক দূরত্বের তোয়াক্কা নেই 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসছে সাপ্তাহিক হাট। এতে ব্যবসায়ী ও এলাকাবাসী মারাত্মকভাবে  করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

 

প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি, করোনা ঝুঁকি কেটে যাওয়ার আগ পর্যন্ত এই হাটটি নয়াপুর সম্মেলনের মাঠের স্থানান্তর করা হোক।

 

কেননা বিশাল আকৃতির ওই মাঠে খুব সহজেই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতারা কেনাবেচা করতে পারবেন। এতে উভয়েই করোনা ঝুঁকি থেকে নিরাপদ থাকবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন