Logo
Logo
×

নগরের বাইরে

ভাইয়ের হাতে ছুরিকাঘাতের ১০ দিন পর আহত ভাইয়ের মৃত্যু

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০২:২৫ পিএম

ভাইয়ের হাতে ছুরিকাঘাতের ১০ দিন পর আহত ভাইয়ের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে বড় ভাই এর ছুরিকাঘাতে নিহত ছোট ভাই আলী আহম্মদ।

Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আলী হোসেন (৪৬) এর ছুরিকাঘাতে আহত ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) মারা গেছেন। ১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার পর শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আলী আহম্মদ নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। গদ ৮ এপ্রিল (বুধবার) রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনেই আলী হোসেন তার ছোট ভাই আলী আহম্মদকে ছুরিকাঘাত করে। তবে এ ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন। 

 

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাসার সামনে আলী হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেন পালিয়ে যায়।  

 

আহত অবস্থায় প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার পর আজ শুক্রবার সকাল ১১’টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আলী আহম্মদের মৃত্যু হয়। 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন