সোনারগাঁয়ে ৭শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন ইঞ্জি.মাসুম
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১২:০৮ এএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম করোনার প্রাদুর্ভাব গৃহবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পিরোজপুর ইউনিয়নের ৫ টি গ্রামে ৭ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে,করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকায় শ্রমজীবী মানুষের সাথে আর্থিক সমস্যায় পড়েছেন অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনও।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম করোনার প্রাদুর্ভাব গৃহবন্ধি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। তার নিজ ইউণিয়ন আষাঢ়ীয়ার চর, মৃধাকান্দি, জৈনপুর, ছয়হিস্যা, চেঙ্গাকান্দি, মনাইরকান্দিসহ ৬ গ্রামের ৭ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। খাবারের প্রতিটি প্যাকেটে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি করে ডাল ও লবণ।
ত্রাণ বিতরণকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহামারি হচ্ছে প্রাকৃতিক দূর্যোগ।এতে কারো কোন হাত নেই। মহামারি থেকে জনগণকে বাঁচাতেই সরকার দিয়েছেন লকডাউন। গরীব মানুষের পাশে মধ্যবিত্ত অনেক পরিবার অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন। কারন মধ্যবিত্তরা লজ্জায় মুখ খুলছেন না। আমি তাদেরকেও সহায়তা করার চেষ্টা করছি। মানুষের পাশে থেকে মুখের আহার দেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।


