Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে করোনায় প্রথম মৃত্যু

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১১:৩৪ পিএম

রূপগঞ্জে করোনায় প্রথম মৃত্যু
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে রহিমা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। ওই নারী উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার সুলতান মিয়ার স্ত্রী।

 

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, রহিমা বেগম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

 

পরে গত বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে, গত ৬ এপ্রিল ওই নারী করোনায় আক্রান্ত বলে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়। পরে ওই নারীকে কুর্মিটলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন