Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব তৈরীর প্রতিবাদে বিক্ষোভ

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১১:২৮ পিএম

রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব তৈরীর প্রতিবাদে বিক্ষোভ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন পরীক্ষায় ল্যাবরেটরী স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থাণীয় এলাকাবাসী। জনবহুল এলাকায় এই ল্যাব স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিক্ষোভ করেন।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকার বেষ্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহ, ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়।
   

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআরএ এর অনুমতি সাপেক্ষে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় বেষ্টওয়ে সিটিতে স্থাণীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস পরিক্ষায় নমুনা সংগ্রহ, ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহায়তায় বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে ল্যাব প্রতিষ্ঠায় পিসিআর মেশিন, ভেন্টিলেটারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ   কেনা হয়ে গেছে। 


  
এদিকে জনবসতিপূর্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রস্তাবিত ল্যাব সেন্টারের সামনে এলাকাবাসী জড়ো হয়ে ল্যাবটিকে এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের জন্য বিক্ষোভ শুরু করেন।

 

এ এলাকায় ল্যাব প্রতিষ্ঠিত হলে এখানে করোনা সংক্রমনের কোন রোগী আসতে দেয়া হবেনা বলে ঘোষনা দেন তারা। পাশাপাশি লোকায় শুণ্য পূর্বাচল উপশহরে  গড়ে উঠা পূর্বাচল ক্লাবে ল্যাবটি স্থানান্তরের দাবি তুলেন তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন