Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে অসহায়দের পাশে স্বর্না ইলেক্ট্রনিক

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৭:০০ পিএম

সোনারগাঁয়ে অসহায়দের পাশে স্বর্না ইলেক্ট্রনিক
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসে সারা বিশ্ব যখন আক্রান্ত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকল রাজনৈতিক দলের ব্যক্তিদের পাশাপাশি ব্যবসায়ীক ও শিল্পপতিদেরকে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান। 


সেই লক্ষে নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সনমান্ধি ইউনিয়নের লেদামদী গ্রামের আলহাজ্ব আব্দুল কাদেরের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বর্না ইলেক্টনিক এর সত্তাধীকারী আলহাজ্ব আবুল হাশেম রতন প্রধান মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অসহায়, দরিদ্র মানুষের মাঝে দিন রাত ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। 

সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে তাল মিলিয়ে তিনি আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সনমান্ধি ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের প্রায় এক হাজার গরিব, অসহায় দুস্থদের মাঝে ত্রান সমাগ্রী বিতরণ করেন। 


ইতিপূর্বে তিনি সনমান্ধি ইউনিয়নে বিভিন্ন এলাকায় প্রায় চার হাজার অসহায় মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। গরিব, অসহায় ও দুস্থ লোকেরা এই দু:সময়ে ত্রান সামগ্রী পেয়ে তারা রতন মিয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করেন তিনি যেন সবসময়ে অসহায়দের পাশ্বে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

গরিবদের পাশে দাড়ানোর বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব আবুল হাশেম রতন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর আহবানে মানুষের দু:সময়ে তাদের পাশে থেকে কিছু করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক সব সময়ে অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন।

তিনি বলেন আমার এই ত্রান সামগ্রী বিতরন পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন সনমান্ধি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, সনমান্ধি ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য লোকজন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন