Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:১১ পিএম

রূপগঞ্জে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় ঘটে এ ঘটনা।

আহত জুলহাস মিয়া জানান, দির্ঘদিন যাবত  তার নিজ বাড়ী থেকে বের হওয়ার রাস্তা নিয়ে পাশ্ববর্তী আনোয়ার হোসেন তছুর সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আনোয়ার হোসেন তছু তার ছেলে দিপু, মাছুম, কাইয়ুম, সিয়ামসহ ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। 

এসময় হামলাকারীরা জুলহাস মিয়াকে(৩৮) একা পেয়ে এলোপাথারি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় জুলহাস মিয়ার আত্মচিৎকারে তার ভাতিজা হৃদয় মিয়া(২১) এগিয়ে আসলে তাকেও হামলাকারীরা পিটিয়ে আহত করে। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় জুলহাস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন