Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাসে আক্রান্ত ১ বছরের শিশু

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৯:৪৯ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত ১ বছরের শিশু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হাবিবুল্লাহ নামের এক বছরের এক শিশু। এ নিয়ে আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা আটজন।

 

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেন। শিশু হাবিবুল্লাহ্ আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী দক্ষিণপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, এর আগে শিশুটির পিতা আব্দুল্লাহ আল মামুন (৩০), করোনা ভাইরাস শনাক্ত হয়।  সম্প্রতি দাদী আনোয়ারা বেগম (৫৫) ও দাদা হানিফ মিয়া (৬৫) ও আক্রান্ত হন।

 

তিনি আরো জানান, বুধবার সকালে এই পরিবারের আড়াই বছরের আরো এক শিশু মৃত্যু হয়েছে । তবে সে করোনা পজেটিভ ছিল না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন