Logo
Logo
×

নগরের বাইরে

প্রবাসী ছেলের পাঠানো অর্থে ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রংমালা

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৪:৪৪ পিএম

প্রবাসী ছেলের পাঠানো অর্থে ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রংমালা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে প্রবাসী ছেলের কষ্টে অর্জিত পাঠানো অর্থে ৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবী রংমালা বেগম। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের আজিবপুর সর্দারপাড়া এলাকায় তার স্বামী সালামকে নিয়ে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।


এসময় রংমালা বেগম বলেন, আমি আমার ছেলেদের প্রবাস থেকে পরিশ্রম করে উপার্জন করা অর্থ ও বাড়ি ভাড়া থেকে তাদেরকে সহযোগিতা করছি। 

এভাবে যদি সমাজের বিত্তবানরা আমার মত নিজ নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে কেউ কষ্ট করতো না। আমি আগামী রোজার ঈদেও সবাইকে সেমাই চিনির ব্যবস্থা করব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন