বর্ণালী সংসদের উদ্যোগে ১২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৪:৩৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে মরণঘাতী ভাইরাস করোনার ভয়াল থাবায় নাকাল দুস্থ-অসহায়, দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সানারপাড় বর্ণালী সংসদ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের বৃহত্তর সানারপাড় এলাকায় ১২০০ অসহায় পরিবারের মাঝে বর্ণালী সংসদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ২ কেজি আলু।
এসময় মহান আল্লাহ তাআলার দরবারে সারা বিশে^ মহামারি আকারে ধারন করা করোনা ভাইরাস থেকে সকল মানুষকে রক্ষা করার জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সানারপাড় বর্ণালী সংসদের সভাপতি মো: তোফায়েল হোসেন, সাধারন সম্পাদক মো: কাজী ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম বুলবুল, সদস্য মো: সুলতান আহমেদ, মো: আক্তার হোসেন মোল্লা, কায়সার আহমেদ রানা, তাজুল ইসলাম, ফরহাদ হোসেন পবন, মহিউদ্দিন মোল্লা, কাজী জসিম উদ্দিন, সামছু উদ্দিন সরকার, মো: জসিম উদ্দিন মোল্লা, মো: আমজাদ হোসেন, পারভেজ হোসেন, মো: নিজাম উদ্দিন, মো: কাজী ইসমাইল ও কামরুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


