করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় সোনারগাঁয়ে এক ব্যক্তির জেল
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০১:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসে আক্রান্তের ব্যাপরে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানোয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৭ দিনের জেলের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সোনারাগাঁ উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এই আদেশ দেন।
এব্যাপারে ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি নজরুল ইসলাম তার ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। সম্প্রত তিনি ওই এলাকার আবু বকর নামের এক ছেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর পোষ্ট করে। কিন্তু ছেলেটি করোনায় আক্রান্ত হয়নি। গুজব হলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।


