রুপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের কারনে লকডাউন ঘোষনা হওয়ায় গৃহে অবস্থানরত কর্মহীন দরিদ্রদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করে বিপন্ন মানবতার সেবায় অনন্য ভূমিকা পালন করছে রুপগঞ্জ উপজেলা ও তারাব পৌর ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতা কর্মীরা নিজেদের কাঁধে ত্রাণ সামগ্রীর প্যাকেট বহন করে কর্মহীন অসহায় গৃহবন্দী মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে। পহেলা বৈশাখে ( ১৪ এপ্রিল) বাদ মাগরিব তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করেন ৮ নং ওয়ার্ডের পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা ।
প্রতিটি প্যাকেট ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি পেয়াঁজ, ১ টি সাবান রয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বস্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির সুযোগ্য বড় পুত্র, রুপগঞ্জের তরুন প্রজন্মের অহংকার গোলাম মতুর্জা পাপ্পা গাজীর নির্দেশনায়, রুপগঞ্জ উপজেলা ও তারাব পৌরসভা ছাত্রলীগের দিক নির্দেশনায়, তারাব পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির খান সুমেলের তত্বাধানে, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের অর্থায়নে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতা করেন রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন সোহান, পৌরছাত্রলীগ নেতা মামুন প্রধান, উপজেলা ছাত্রলীগ নেতা মামুনখান, মোঃ আসলাম মিয়া কিরন, জাহাঙ্গীর, মামুন প্রধান, রফিক, আজিজ, শামীম, মোশারফ, নাছিম, সাইফুল, শাওন ,পারভেজ, রাজুসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।


