Logo
Logo
×

নগরের বাইরে

২নং ওয়ার্ডে সরকার ঘোষিত বিভিন্ন শ্লোগান দিচ্ছে যুব সমাজ

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:৪৮ পিএম

২নং ওয়ার্ডে সরকার ঘোষিত বিভিন্ন শ্লোগান দিচ্ছে যুব সমাজ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নাসিক ২নং ওয়ার্ডে জনসচেতনায় সরকার ঘোষিত বিভিন্ন স্লোগান দিচ্ছে স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধানর সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়ার পক্ষে নাসিক ২নং ওয়ার্ড যুব সমাজের নেতৃবৃন্দ, মিজমিজি মৌচাক, মিজমিজি দক্ষিন পাড়া, সাহেব পাড়া, হাজেরা মার্কেট, রহিম মাকের্ট, আমজাদ মাকের্ট, কান্দাপাড়া, মিজমিজি পশ্চিম পাড়া, সালু হাজী রোর্ড ও আব্দুল আলীর পুল এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে করনিয় সরকার ঘোষিত বার বার সাবান দিয়ে হাত ধোয়া, হাচি, কাশি, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ী ঘর পরিস্কার রাখা, ঘরে থাকা বিনা কারনে বাড়ির বাহিরে বের না হওয়া, মাক্স ব্যবহার করা, বাড়িতে বয়স্ক ব্যাক্তি ও রোগী থাকলে তার দিকে খেয়াল রাখা সরকারের লকডাউন মেনে চলার উপর গুরুত্ব দিয়ে মাইকিং করা হয়। গত ৪’এপ্রিল থেকে প্রতিদিন জনসচেতনায় এ মাইকিং করা হয়। 

 

যুব সমাজের পক্ষে হাজী মোঃ ইয়াসিন মিয়ার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্দ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এনায়েত হোসেনসহ এলাকার কামরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ শুক্কুর আলী, মোঃ সুজন, মোঃ রাব্বি, রিয়াজ হোসেন, হৃদয় চৌধুরী ও তুষার প্রমূখ। প্রতিদিন বেলা ৪’টা থেকে রাত ৮’টা পর্যন্ত এ মাইকিং করা হয়। এ সময় এলাকাবাসীকে করোনা ভাইরাসকে ভয় না পেয়ে সচেতন হওয়ার আহব্বান জানানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন