সাহেব পাড়ায় অসহায়-দরিদ্রদের মাঝে যুব সমাজের উদ্যোগে ত্রান বিতরণ
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : মিজমিজি সাহেবপাড়া এলাকায় অসহায়-দরিদ্রদের মাঝে যুব সমাজের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধানর সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়ার পক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় সাহেবপাড়া যুবসমাজের নেতা কর্মীরা ১শ’ ৫০ জন অসহায়-দরিদ্রদের মাঝে এ ত্রান বিতরন করা হয়।
দীর্ঘ দিন যাবৎ করোনা ভাইরাজের কারনে অনেক সচল পরিবারও অনাহারে দিন কাটাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া দিন মুজর, রিক্সা ও ভ্যান চালকদের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছে। সরকারী সহযোগীতা সকল পরিবারে পৌছানোর কথা থাকলেও জন প্রতিনিধিরা ভোটার কার্ড এলাকার না হলে তারা ত্রান পাচ্ছে না।
ফলে মহা বিপাকে পরেছে খেটে খাওয়া মানুষ। এসকল লোকদের চিহ্নিত করে ১শ’ ৫০ জনের একটি লিষ্ট বানিয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধানর সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়ার সার্বিক তত্তাবধায়ন ও পরিচালোনায় সাহেবপাড়া যুব সমাজের মোঃ সরল, বাসেদ, আসলাম, সাঈদ ফরাজী, শামিম, জিল্লু, রাসেল ও সোহাগ এ ত্রান বিতরন করেন। ত্রান হাতে পেয়ে অসহায় গরীররা মহান আল্লাহ্ কাছে ত্রান দাতাদের জন্য দোয়া করেন।


