Logo
Logo
×

নগরের বাইরে

নিজেকে নির্দোষ দাবী করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:৫২ পিএম

নিজেকে নির্দোষ দাবী করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : ত্রাণ আত্মসাতের বিষয়ে নিজেকে নির্দোশ দাবী করে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. কবির হোসেন। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবে তিনি সংবাদ এ সম্মেলন করেন। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন, তার ছোট ভাই আব্দুল করিম, ভাগিনা মো. সাইফুল ইসলাম।  


সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাকে ত্রাণ আত্মাসাতের অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। কি কারনে আমাকে বহিস্কার করা হয়েছে এতে আমি পরিস্কারভাবে কিছু জানি না। 

তবে সরকার থেকে চার দফায় আমার কাছে ৫৪ জনের জন্য ত্রাণ সামগ্রী এসেছে। এগুলো দেওয়ার পরও আমার ব্যাক্তিগত তহবিল থেকে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 

এর তালিকা মোবাইল নাম্বারসহ আমার কাছে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী, সুষ্টু তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে আমাকে এ কলঙ্ক থেকে মুক্তি দেওয়া হোক।


উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন করোনা ভাইরাসের কারনে সৃষ্ট মোকাবেলায় সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন