Logo
Logo
×

নগরের বাইরে

২০৮টি পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছেন কাউন্সিলর ফারুক

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৮:৪০ পিএম

২০৮টি পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছেন কাউন্সিলর ফারুক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ সামগ্রী নাসিকের ১নং ওয়ার্ডের ২০৮টি পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর ওমর ফারুক ও তার কর্মীরা।

 

কাউন্সিলর ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী আমাদের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আপার নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমস্যায় সম্মুখীন আমার ওয়ার্ডের ২০৮টি পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি। এছাড়াও এরআগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী ৩০০ পরিবারের মাঝে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী ২০০ পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি এবং আমার ব্যক্তিগত উদ্যোগেও প্রায় ৩০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি যতদিন নিয়ন্ত্রণে না আসবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমি ওয়ার্ডবাসীকে বলব আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। আপনারা নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সহযোগিতা করুণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন