না’গঞ্জের বন্দরে করোনায় আরও এক নারীর মৃত্যু,আক্রান্ত ৪
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৭:২৭ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফেরদৌসী বেগম (৪৫) নামে আরোও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মোঃ শহীদ হোসেনের স্ত্রী। তিনি ডায়াবেটিস ও ঠান্ডা জ¦রে ভুগছিলেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এসেছে বলে জানান ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ ।
এর আগে গত ৩০ মার্চ বন্দরের রসুলবাগ এলাকায় করোনায় আক্রান্ত হয়ে শিউলী ওরফে পুতুল(৫০) নামে এক নারী মৃত্যুবরণ করেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নাসিক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহার ভাই জাকির হোসেন (৩৬)। তাকে মঙ্গলবার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডা. মশিউর রহমান অপু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল কাদের জানান, বন্দরে ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২ জন সিটি করপেরেশন এবং ২ জন ইউনিয়ন পরিষদ এলাকার অধিবাসী।


