Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রলীগ নেতা অপু-রাজীবের অর্থায়নে ৮০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৬:৫৭ পিএম

ছাত্রলীগ নেতা অপু-রাজীবের অর্থায়নে ৮০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রাজীবের অর্থায়নে লকডাউনে আটকে পড়া দুঃস্থ ও নিম্নবিত্ত ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর, শুরিয়াব, হারিনদা, ভিংরাব গ্রামের দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।   

 

রূপগঞ্জ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো দেশ স্থবির হয়ে আছে। জননেত্রী শেখ হাসিনার দলের সকল নেতাকর্মীদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ছাত্র লীগ কর্মীরা সবসময় মানুষের জন্য কাজ করে। আমাদের নেতৃবৃন্দ সেই শিক্ষাটাই আমাদের দিয়েছেন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আজ কিছু মানুষের কাছে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে ভাল লাগছে। সামনেও এই ধারা অব্যাহত থাকবে।  

 

জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রাজীব জানান, ছাত্র লীগের কর্মীরা একত্রিত হয়ে কিছু পাশের দাঁড়াতে পেরেছি বলে ভাল লাগছে। নেত্রী এই দুঃসময়ে দেশকে করোনার গ্রাস থেকে রক্ষার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে কোন মানুষ না খেয়ে থাকে। আমরা নেত্রীর আদেশ পালনের চেষ্টা করেছি। সামনেও আমাদের সাধ্যমত আমরা মানুষের পাশে থাকবো।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন