Logo
Logo
×

নগরের বাইরে

না’গঞ্জে লকডাউন ভেঙে জনসমাগম,ছাত্রলীগ নেতার ৬ মাসের জেল জরিমানা

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৫:২৫ পিএম

না’গঞ্জে লকডাউন ভেঙে জনসমাগম,ছাত্রলীগ নেতার ৬ মাসের জেল জরিমানা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করে রাস্তায় জনসমাগম করার অপরাধে রনি বিল্লাহ নামে এক ছাত্রলীগ নেতাকে ছয় মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে সোনারগাঁ পৌর এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে। 

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌরসভা এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করার প্রস্তুতির সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিচালনা রনি বিল্লাহকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং জরিমানা অনাদায়ে অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। 

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন জানান, লকডাউন চলাকালীন সময় রাস্তায় জনসমাগম ও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় রনি বিল্লাহ (২৮) নামে একজনকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল অনাদায়ে আরো ২ মাসসহ মোট ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। লকডাউন অমান্য করে বাইরে বিশৃঙ্খলা তৈরির কোন সুযোগ নেই।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন