ত্রাণ নিয়ে রাতের আধারে বাড়ি বাড়ি কাউন্সিলর রুহুল আমিন মোল্লা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৪:৫৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সরকার লকডাউনের সিদ্ধান্ত গ্রহন করেন। এতে বিপাকে পরে নিন্ম ও দরিদ্র কর্মহীন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, চরম খাদ্য সংকটে পড়েছে তারা। যতই দিন যাচ্ছে, ততই কষ্ট বাড়ছে পরিবার গুলোতে।
খাদ্যকষ্ট চাপছে ছোট্ট সাজানো নীড়ে। তখন মহল্লায় মহল্লায় তাদের খুঁজে খুঁজে রাতের আধারে বাড়ি বাড়ি ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ৮নং ওয়ার্ড ধনকুন্ডা মধ্যেপাড়া, মধুঘরসহ বিভিন্ন মহল্লায় প্রায় ২ শতাধিক পরিবারে মাঝে এখাদ্য সামগ্রী পৌঁছে দেন নিজের হাতে।
এদিকে ত্রাণ পেয়ে অসহায় ব্যাক্তিরা খুঁশি হয়ে বলেন, আরো দ্রুত ত্রাণ মানুষের কাছে পৌছে দেওয়ার আহবান করেছে সরকারের প্রতি।
এদিকে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে কাজ করছি। মেয়র ও এমপি মহদোয়ের নির্দেশে প্রয়োজনে আমরা মাঠে থাকবো সব সময়।
প্রতিবন্ধি সাইফুল ইসলাম পবন বলেন, পশ্চিম আইলপাড়া এলাকায় কাউন্সিলর ত্রাণ দিয়েছে। আমি পেয়েছি। অন্যরাও পেয়েছে। আইলপাড়া এলাকালায় স্বপ্ন বলেন, আমি ত্রাণ পেয়েছি।
কয়েক দিন ধরে গাড়িতে ত্রাণ নিয়ে কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, পৌছে দিচ্ছে। আর সবাইকে ঘর থেকে বাহির হতে না করছে। তিনি ঘরে ঘরে সরকারের ত্রাণ পৌছে দিবেন বলছে।
ধনকুন্ডা এলাকার হরমুজ আলী বলেন, দিনে বাড়ি বাহির হতে না করছে এক কঠোর মানুষ কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। আর ঘরের দুয়ারে দুয়ারে নিজ হাতে চাল, ডাল পৌঁছে দিচ্ছে এক মহান মানুষ।
আল্লাহ তাকে মানুষের সেবা করার সোযোগ দিক। তিনি ৮নং ওয়ার্ড বাসির জন্য মহানব্যক্তি। সে গরীব অসহায় মানুষের বন্ধু।
এনায়েত নগর এলাকার রহিমা বেগম বলেন, আমি পিঠা বিক্রেতা। কি করোনা আইলো সব বন্ধ করে দিয়েছে সরকার। কি খামু বুঝতে পারছিলামনা। কাল রাতে আমাগো কাউন্সিলর রুহুল মোল্লা চাল, ডাল, লবন, আলু নিয়ে ঘরের দুয়ারে আইয়া বলে খালা দুয়ার খুলেন,ত্রাণ আনছি,এই নেন। মনটা বইয়া গেলো। সামনে ৮ দিন আর কষ্ট করতে হবেনা। শুনছি আবার নাকি দিবো।
নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে,নাসিক নির্দেশে মাঠে থেকে অসহায়দের দুঃখ- কষ্ট লাগবে কাজ করছি। যতদিন অসহায় মানুষের দুঃখ-কষ্ট আছে, ততদিন নিজ হাতে ত্রানসামগ্রী অসহায় মানুষের দরজায় দরজায় পৌছে দেব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, নিজ ঘর হেফাজত করতে হবে। ৮ নং ওয়ার্ডটি আমার ঘর। এটা রক্ষা করা আমার দায়িত্ব। ওয়ার্ডবাসী আপনারা ঘরে থাকুন সরকারের নির্দেশ পালন করুন। এ মহামানির করোনাভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করুন। সমাজ ও দেশটাকে রক্ষা করুন।


