Logo
Logo
×

নগরের বাইরে

শামীম ওসমানের উপহার খাদ্য সামগ্রী বিতরন করলেন মোস্তফা কামাল

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৩:৩৫ পিএম

শামীম ওসমানের উপহার খাদ্য সামগ্রী বিতরন করলেন মোস্তফা কামাল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ  সদস্য  আলহাজ্ব একেএম শামীম ওসমানের উপহার সামগ্রী কর্মহীন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি উপহার সামগ্রী বিতরণ করেছেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক মোস্তফা কামাল।

 

মঙ্গলবার  (১৪ এপ্রিল ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শামীম ওসমানের দেয়া ২০০ পেকেট খাদ্য সামগ্রী  এলাকার  বাড়িগুলোতে গিয়ে  পৌঁছে দেন মোস্তফা কামাল।

 

উল্লেখ্য, মরনঘাতী নোবেল করোনা ভাইরাস ( কোভিড -১৯) পরিস্থিতির কারনে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে । এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষ গুলো । ইতিমধ্যে নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এ সকল মানুষের জন্য নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার অনুদানের ঘোষণা করেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন