Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৩:১৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ওই ওয়ার্ডের মাওলবাজার এলাকার সুলতানের স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্য থাকায় তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে ৫নং ওয়ার্ডের মেম্বার মো.ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

 

ইউপি মেম্বার মো.ইসলাম মৃত নারীর ছেলে আফাজ উদ্দিনের বরাত দিয়ে বলেন, অসুস্থ্য হওয়ায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সেবা করতে গিয়ে এক নারীরও অসুস্থ্য হয়েছেন। তিনি বাড়িতেই আছেন। নিহত নারীরলাশ ঢাকার খিলগাও তালতলা কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানতে পেরেছি। 

প্রসঙ্গত, ১৩ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ১৪৪ জন, এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। ১৪ এপ্রিল এই নারীর মৃত্যু নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন