Logo
Logo
×

নগরের বাইরে

শামীম ওসমানের উপহার সামগ্রী বিতরণ করলেন ইমরান মোস্তফা

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:৫০ পিএম

শামীম ওসমানের উপহার সামগ্রী বিতরণ করলেন ইমরান মোস্তফা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ শামীম ওসমানের উপহার সামগ্রী রাতে রাতে কর্মহীন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি উপহার সামগ্রী বিতরণ করেছেন কাশিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান মোস্তফা ।

সোমবার রাতে কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাঁতী বাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী বিতরণ পৌঁছে দেন ইমরান মোস্তফাসহ নেতৃবৃন্দ ।

এ সময়ে উপস্থিত হয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আঃ সাত্তার, আওয়ামীলীগ নেতা সরদার সালাউদ্দিন প্রমুখ ।

উল্লেখ্য, মরনঘাতী নোবেল করোনা ভাইরাস ( কোভিড -১৯) পরিস্থিতির কারনে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে । এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষ গুলো । ইতিমধ্যে নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এ সকল মানুষের জন্য নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার অনুদানের ঘোষণা করেন । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন