আড়াইহাজারে আরো এক নারী করোনায় আক্রান্ত : সংখ্যা বেড়ে ৪
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:৪৭ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে নার্গিস আক্তার (২৮) নামে আরো এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়ি সৎভান্দি পশ্চিপাড়া এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার খোকনের স্ত্রী বলে জানা গেছে।
দুপ্তারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য ওসমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংক্রমিত এই নারী বসবাস করতেন মূলত সোনারগাঁওয়ের নয়াপুর এলাকায় তার স্বামীর বাড়িতে।
অসুস্থ্য হয়ে কয়েক দিন আগে তিনি তার বাবার বাড়ি দুপ্তারা এলাকার সৎভান্দিতে বেড়াতে এসেছিলেন। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
অপরদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দাশ গুপ্ত জানান, শুরু থেকে এ পর্যন্ত ৪০ জনের শ্যাম্পল (নমুনা) সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ২২ ব্যক্তির রিপোর্ট হাতে এসেছে। এ পর্যন্ত মোট চার ব্যক্তির রিপোর্টে করোনাভাইরাসের উস্থিতি পাওয়া যায় (পজিটিভ) আসে।
প্রসঙ্গত. আড়াইহাজার উপজেলায় করোনায় আক্রান্ত হন স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫) ও দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০)।
প্রথম এই উপজেলায় ৮ এপ্রিল (কোভিড-১৯)-এ আক্রান্ত হন মাকসুদা বেগম নামে এক নারী। তিনি স্থানীয় দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।


