রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : যতই দিন যাচ্ছে, ততই কষ্ট বাড়ছে মধ্যম আয়ের পরিবার গুলোতে। মুখে ফাপা হাসির চাপা কান্নায় ভাঙ্গছে তাদের মন। লোক লজ্বা আর আত্মসম্মানের ভীড়ে, খাদ্যকষ্ট চাপছে তারা ছোট্ট সাজানো নীড়ে।
সমাজে মানুষের কাছে ছোট হওয়ার ভয়ে যখন মানভেতর জীবন পার করছে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্যম আয়ের অসহায় পরিবার গুলো। তখন তাদের খুঁজে খুঁজে রাতের আধারে দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
সোমবার সন্ধার পর থেকে উপজেলার সদর ইউনিয়নের পর্শি, কামতা ও আলমপুরা এলাকায় প্রায় শতাধিক মধ্যম আয়ের পরিবারে মাঝে এখাদ্য সামগ্রী পৌঁছে দেন নিজের হাতে। কাল থেকে প্রতিদিন সন্ধার পর থেকে মধ্যম আয়ের অসহায়দের দুয়ারে দুয়ারে খাবার পৌছে দেয়ার কথাও জানান তিনি।
আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নির্দেশে মাঠে থেকে অসহায়দের দুঃখ- কষ্ট লাগবে কাজ করছি। যতদিন অসহায় মানুষের দুঃখ-কষ্ট আছে, ততদিন নিজ হাতে ত্রানসামগ্রী অসহায় মানুষের দরজায় দরজায় পৌছে দেব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা মুরাদ হোসেন, কাওসার মিয়া, মামুন মিয়া প্রমুখ।


